মোংলায় যুক্ত হচ্ছে আরও ৩ অত্যাধুনিক মোবাইল ক্রেন

মোংলা প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ২১:১০আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:১১

অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ইমকি। ইতালির পতাকাবাহী এ জাহাজটি বুধবার (৭ জুলাই) দুপুরে বন্দরের নয় নম্বর জেটিতে নোঙর করে। মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানান।

জাহাজটিতে মোংলা বন্দরের জন্য তিনটি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন ছাড়াও ৮০টি প্যাকেজে করে এর মূল্যবান যন্ত্রাংশ আনা হয়েছে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের প্রতিনিধি সাখাওয়াত হোসেন মিলন বলেন, ‘গত একমাস আগে জার্মানের রকস্ট্রক বন্দর থেকে মোবাইল ক্রেন নিয়ে মোংলা বন্দরে ছেড়ে আসে ইমকি জাহাজটি। অত্যাধুনিক এই ক্রেন তৈরি করেছে জার্মানির লিভার কোম্পানি। এটি মোংলা বন্দরে সরবরাহ করে সাইফ পাওয়ার লিমিটেড।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, ‘এসব ক্রেন দিয়ে বন্দরে আসা ১২ সারির কন্টেইনার জাহাজের কন্টেইনার একসঙ্গে স্থানান্তর করা যাবে। ১৩শ’ ৩২ মেট্রিক টন ওজনের এই মোবাইল হারবার ক্রেনের জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। আগামী পাঁচ দিনের মধ্যে ইমকি জাহাজ থেকে অত্যাধুনিক এসব ক্রেন খালাস করে জার্মান প্রকৌশলীদের দিয়ে এটি বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে।’

এর আগে গত ১৫ জুন আরও দুটি মোবাইল হারবার ক্রেন আমদানি করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক করতে নতুন নতুন ইকুইপমেন্ট সংযোজন করা হচ্ছে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিদেশিরা এই বন্দর ব্যবহারে আগ্রহ বাড়াচ্ছেন। এরই মধ্যে এটি লাভজনক বন্দরে পরিণত হয়েছে। বন্দরটি সব জটিলতা কাটিয়ে এখন ঘুরে দাঁড়িয়েছে। এ জন্য বন্দরের রাজস্ব আয় বেড়েছে। বন্দর উন্নয়নে আরও প্রায় ৭শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী