স্বজনরা না আসায় করোনায় মৃত নারীকে গোসল করালেন ইউএনও

পিরোজপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ০৯:১২আপডেট : ১০ জুলাই ২০২১, ১২:০৫

পিরোজপুরের কাউখালীতে করোনায় মারা যাওয়া এক নারীর মৃতদেহের গোসল করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা। শুক্রবার (৯ জুলাই) রাতে ওই নারীর মৃতদেহের সৎকারে কাউকে না পেয়ে ইউএনও নিজেই এগিয়ে আসেন।  

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ডের সদস্য মো. রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী জানান, সদর ইউনিয়নের উজিয়াল খান এলাকার বাসিন্দা সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত সুপারভাইজার মো. সোলায়মান হোসেনের স্ত্রী রেখা সুলতানা(৪৮) করোনা আক্রান্ত হয়ে মারা যান। বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টায় তার মৃত্যু হয়। এরপর সন্ধ্যার দিকে তার লাশ বাড়িতে আনা হয়।

ইউপি সদস্য জানান, স্বজনরা করোনায় মারা যাওয়া রেখা সুলতানার মৃতদেহের গোসলে এগিয়ে না আসায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজিয়াল খান এলাকার লিলি বেগম ও দক্ষিণ বন্দর এলাকার শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে ওই নারীকে গোসল করান। এর পরে জানাজা শেষে দাফন করা হয়।

তিনি আরও জানান, করোনায় মারা যাওয়া রেখা সুলতানাকে উজিয়াল খান এলাকার সি অ্যান্ড বি রোডে পারিবারিক কবরস্থানে রাত সারে ১২টার দিকে দাফন করা হয়। তিনিও দাফনে অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি