নিজেকে সুরক্ষায় জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম: কবিতা খানম

নওগাঁ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩

জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম বলেছেন, ‘নিজেকে সুরক্ষিত রাখতে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। প্রতিটি জায়গায় জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন।’

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা নির্বাচন অফিস এ আয়োজন করে।

কবিতা খানম স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরিতে আমাদের এগিয়ে থাকার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়েছি, যা অন্য দেশ এখনও পারেনি। কয়েকটি দেশ আমাদের মতো স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরি করার উদ্যোগ নিয়েছে। ছোট্ট এ জাতীয় পরিচয়পত্রে অনেক তথ্য সংরক্ষিত থাকে। কার্ডটি অবশ্যই যত্নের মধ্যে রাখতে হবে।’

তিনি জানান, জনগণকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে অনলাইন সেবা চালু করা হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল কামেশ মো. ফজলুল কাদের। এ সময় বক্তব্য রাখেন– আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

পরে জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর উপজেলার প্রতিটিতে ১০ জনকে জাতীয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন প্রধান অতিথি।

/এমএএ/
সম্পর্কিত
স্মার্টকার্ড প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত 
অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না: ইসি
এনআইডির তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ইসির দুজন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী