সৈকতে বেড়াতে আসা ৬ বন্ধুর মধ্যে দুজনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০

কক্সবাজার সমুদ্র সৈকতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে মেহের ফারাবি অভ্র (২৪) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাফিক ঐশিক (২৬) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মেহের ফারাবি অভ্র যশোরের কোতয়ালি থানার ইবনে মিজানের ছেলে।

এ ঘটনায় অভ্রর চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। থানা হেফাজতে থাকা চার জন হলেন– রোহান, মাসুদ, মুহিবুল ও ফারদিন। তাদের সবার বাড়ি যশোর কোতয়ালি থানা এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল কান্তি দে বলেন, ‘গত বৃহস্পতিবার ছয় বন্ধু একসঙ্গে যশোর কোতয়ালি থানা এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের বিচ হলিডে নামের একটি হোটেলে ওঠেন। এরপর তাদের মধ‌্যে থেকে দুই জন নিখোঁজ হন। তবে নিখোঁজের বিষয়টি কাউকে জানাননি বাকি চার বন্ধু। এর মধ্যে দুই বন্ধুর মরদেহ ২৪ ঘণ্টার ব্যবধানে সৈকতে পৃথকভাবে উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় তাদের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি