সোমবার খুলনা বিভাগের ৯৫ কেন্দ্রে ইভিএমে ভোট

খুলনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৫

খুলনা বিভাগের ১০ ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে সোমবার (২০ সেপ্টেম্বর)। ইতোমধ্যে এসব ইউনিয়নের ভোটকেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় ১০টি ইউপির ৯৫টি কেন্দ্রে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের ৪৯ ভোটকক্ষে, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৫৭ ভোটকক্ষে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৩৭ ভোটকক্ষে, রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৩৭ ভোটকক্ষে, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৩৭ ভোটকক্ষে, সোনাইল তলা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ২৫ ভোটকক্ষে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৪৪ ভোটকক্ষে এবং তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৫১ ভোটকক্ষে, তালা ইউনিয়নের ১১টি কেন্দ্রের ৭৭ ভোটকক্ষে ও খলিলনগর ইউনিয়নের ১১টি কেন্দ্রের ৬৪ ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ হবে।

খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ‘দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলনের একজন এবং তিন জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩ জন, সাধারণ ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী রয়েছেন। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ১৯ হাজার ৪৮৫ জন ভোটার রয়েছেন। এ ছাড়া বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর ইউনিয়ন পরিষদে ছয় জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের একজন করে এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১১ জন প্রার্থী ও সাধারণ ওয়ার্ডে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ১৬ হাজার ১৪৭ জন ভোটার রয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম