বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত

মোংলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪

আবারও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও টানা বৃষ্টিপাতে মোংলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ। লঘুচাপের প্রভাবে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়, যা মঙ্গলবারও (২৮ সেপ্টেম্বর) একটানা চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, টানা বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য ওঠানামার কাজ বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার এ বন্দরে কয়লা, সার, ক্লিংকার ও কন্টেইনারসহ বিভিন্ন পণ্যবাহী ১৬টি বিদেশি জাহাজ অবস্থান করছে। আর বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে সারের জাহাজের কাজ।

পৌর শহরের নিচু এলাকার রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ও খালের পাশের চিংড়ি ঘেরগুলোর বৃষ্টির পানি নেমে গেলেও ভেতরের ছোট ছোট ঘের ডুবে যাওয়ার উপক্রম হয়েছে।

এদিকে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝিমাল্লারা পূর্ব সুন্দরবনের দুবলা, কচিখালী, সুপতি, শ্যালা ও নারকেলবাড়িয়ার বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের