উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে আটক ৫

কক্সবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৮:১৭ আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:১৭

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং জেলা পুলিশ যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে। তাদের মধ্যে নুর কামাল নামে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। রবিবার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ অভিযান চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ১৪-এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ এবং ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন– তালিকাভুক্ত সন্ত্রাসী নুর কালাম, ওসমান, আক্তার হোসাইন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ ও মো. আবুল কালাম।

এবিপিএন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাধারণ রোহিঙ্গাদের ভয়-ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ