মাগুরায় চার খুন: ৬৮ জনকে আসামি করে মামলা 

মাগুরা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৬:৪১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬:৪৪

তিন দিন পর মাগুরায় চার খুনের ঘটনায় ৬৮ জনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, সোমবার (১৮ অক্টোবর) সকালে মামলাটি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সবুর মোল্লা, কবির মোল্লা ও রহমান মোল্লা খুনের ঘটনায় তাদের ভাই আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে সকালে সদর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় ইউপি সদস্য নজরুল ইসলামকে প্রধান আসামি করে ৬৮ জনকে অভিযুক্ত করেন তিনি। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘আজ সকালে নিহত তিন ভাইকে হত্যার অভিযোগ এনে তাদের অপর ভাই আনোয়ার হোসেন মোল্লা মামলাটি করেন। প্রতিপক্ষের অপর নিহত ইমরান হোসেন হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে তার মা ফরিদা বেগম বাদী হয়ে আজই থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।’

উল্লেখ্য, মাগুরা সদরের জগদল ইউনিয়নে দ্বিতীয় দফায় আগামী ১১ নভেম্বর ভোট হওয়ার কথা। বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক পান। সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্রার্থীর মধ্যে নির্বাচন নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান রফিকের সমর্থক নজরুল ইসলাম মেম্বর এবং সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলামের সমর্থক সবুর মোল্লার লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় চার জন নিহত হন। পুলিশ প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। তাদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

আরও খবর: পুনরায় হামলা-লুটপাটের আতঙ্কে গ্রাম ছাড়ছেন তারা

 

 

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম