জলাশয়ে পাওয়া গেলো নিখোঁজ ইজিবাইক চালকের লাশ

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১৫:৪২আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫:৪২

কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের তিন দিন পরে কোরবান আলী মোল্লা (৫৫) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মণিপার্কের পেছনের একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।

কোরবান আলী মোল্লা জেলার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত জান আলী মোল্লার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কোরবান আলী। রাত থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন তার পরিবার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। শনিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করার জন্যই কোরবানকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি