রাসপূজা ও পুণ্যস্নানে অংশ নিচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী

মোংলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৪:৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪:৫৭

রাসপূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে বঙ্গোপসাগর মোহনায় সনাতন ধর্মাবলম্বীরা রাসপূজা ও পুণ্যস্নানে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সেখানে রাসপূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার ভোরে ভোরে সমুদ্রের জোয়ারের পানিতে পুণ্যার্থীরা পাপমোচনের আশায় অংশ নেবেন রাস পুণ্যস্নানে।

এবারের রাস পূর্ণিমার রাসপূজা ও রাস পুণ্যস্নানে অংশ নিতে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী অবস্থান করছেন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে। এবার রাস পূর্ণিমার পুণ্যস্নান ও রাসপূজার অনুমতি দেওয়া হলেও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে রাসমেলার অনুমতি দেয়নি বন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতার্ (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, এবারের রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে শুধু সনাতন ধর্মাবলম্বীদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবার অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি অন্য ধর্মের লোকজনকে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সুন্দরবন বিভাগের অনুমতিপত্র নিয়ে বন বিভাগের নির্দিষ্ট পাঁচ নৌপথ দিয়ে পুণ্যার্থীরা এবার রাস পূর্ণিমায় অনুষ্ঠানে গেছেন।

প্রতি বছর নভেম্বর মাসে রাস পূর্ণিমার তিথিতে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল ও চট্টগ্রামসহ দেশ-বিদেশের ২০ থেকে ৩০ হাজার মানুষ সুন্দরবনের আলোরকোলে রাস উৎসবে অংশ নিয়ে থাকেন। এবার শুধু সনাতন পুণ্যার্থীরা অংশ নেওয়ায় লোক সমাগম অর্ধেকে নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী