বৈরী আবহাওয়ায় গাছচাপায় পথচারী বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৪:০১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪:০৩

বৈরী আবহাওয়ার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে গাছচাপায় রহিমা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পথচারী আহত হন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রবিবার রাত থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল। সোমবার সকালে নবীনগর পৌর এলাকায় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাচং এলাকায় সড়ক ও জনপথের মালিকানাধীন একটি বড় কড়ই গাছ হঠাৎ সড়কের উপরে ভেঙে পড়ে। এ সময় ঘটনাস্থলেই পথচারী বৃদ্ধা রহিমার মৃত্যু হয়। এ ছাড়া শরিফ ও সখিনা নামে অপর দুই পথচারী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে ওই দুই পথচারী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাশ বলেন, ‘গাছচাপায় এক নারীর মৃত্যু এবং দুজন আহত হওয়ার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে ঘটনাস্থল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেন।’

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের