উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, সহকর্মীদের প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৪১

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুতের বিরুদ্ধে সোনালী ব্যাংকের কর্মকর্তা রওশন জামিলকে ‘শুয়োরের বাচ্চা’ বলে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

গত ২ ডিসেম্বর পলাশবাড়ি উপজেলার বঙ্গবন্ধু হলরুমে বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গাইবান্ধা-৩ আসনের এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুস স্মৃতির উপস্থিতিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা রওশন জামিলকে ‘শুয়োরের বাচ্চা’ বলে গালিগালাজ ও লাঞ্ছিত করেন উপজেলা চেয়ারম‌্যান।

রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পলাশবাড়ি সোনালী ব্যাংক কার্যালয়ের সামনে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব‌্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক ছাড়াও রাজনৈতিক নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অন‌্যায়ভাবে ব্যাংক কর্মকর্তা রওশন জামিলকে ‘শুয়রের বাচ্চা’ বলে গালিগালাজ করে লাঞ্ছিত করেন উপজেলা চেয়ারম‌্যান একেএম মোকছেদ চৌধুরী। তার এমন আচরণে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় ব্যাংক কর্মকর্তারা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।

পলাশবাড়ীর সোনালী ব্যাংকের অফিসার মকবুল হোসেনের সভাপতিতে মানববন্ধন চলাকালে বক্তব‌্য রাখেন পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম বাদশা, সোনলী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার ছাবিনা ইয়াসমিন ছন্দা, সোনালী ব্যাংক কর্মকর্তা শান্তনা ও আইটি অফিসার এটিএম আরিফুজ্জামান মন্ডল।

/এএম/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের