নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ভোলা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ২১:৫২আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২১:৫২

ভোলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে বিজয়ী ইউপি সদস্য ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামে এ ঘটনা ঘটে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজয়ী ইউপি সদস্য কামাল হোসেন লিটন জানান, তিনি বুধবারের নির্বাচনে পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে মোরগ প্রতীক নিয়ে ১৬১ ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ফুটবল প্রতীকের পরাজিত ইউপি সদস্য প্রার্থী শাহে আলম ও তার সমর্থকরা লিটনের সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার লিটন ওই ওয়ার্ডের তুলাতুলি এলাকায় সমর্থকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সে সময় প্রতিপক্ষ পরাজিত ইউপি সদস্য প্রার্থী শাহে আলমের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি বাহিনী লিটন ও তার সমর্থকদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। এতে ২৫ জনের মতো আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহে আলম বলেন, ‘তারা ভোটে বিজয়ী হয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। প্রতিপক্ষের হামলায় আমার ১০ জন লোক আহত হয়েছে।’

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোনও পক্ষ লিখিত অভিযোগ করেনি।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী