এবার বেড়েছে বিস্কুট-পাউরুটি-কেকের দাম

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১০ মার্চ ২০২২, ২২:৪৭আপডেট : ১০ মার্চ ২০২২, ২৩:১৯

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতারা যখন দিশেহারা তখন ময়মনসিংহে বেকারি পণ্যের দাম বাড়ানো হয়েছে ১০ শতাংশ। মঙ্গলবার (৮ মার্চ) থেকে জেলা বেকারি মালিক সমিতির পক্ষ থেকে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে শোরুমগুলোতে তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। ফলে ময়মনসিংহের ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। 

বৃহস্পতিবার (১০ মার্চ) মহানগরীর বিভিন্ন পয়েন্টে বেকারি পণ্যের শোরুমগুলোতে দেখা গেছে, ১০ শতাংশ দাম বাড়ানো নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বাগবিতণ্ডা চলছে। কেউ কেউ রাগে-ক্ষোভে পণ্য না কিনে ফিরে গেছেন।

চরপাড়া মোড়ের রুমা কনফেকশনারি শোরুমে পণ্য কিনতে আসা ক্রেতা হালিমা খাতুন বলেন, ‘বিস্কুট-পাউরুটি থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম গড়ে শতকরা ১০ টাকার ওপরে বাড়ানো হয়েছে। বাসা থেকে যে টাকা এনেছিলাম, দোকানে পণ্য কিনতে এসে দাম বাড়তি দেখে বাসায় ফিরে যেতে হচ্ছে। সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো মধ্যবিত্ত ক্রেতাদের চরম বিপদে পড়তে হয়েছে।’

আরও পড়ুন: এবার বাড়লো চা-পরোটা-শিঙাড়ার দাম

শহরের আরেক ক্রেতা আব্দুল হালিম বলেন, ‘১০ শতাংশ হারে কেন সব পণ্যের দাম বাড়ানো হয়েছে দোকানিকে জিজ্ঞাসা করায় ঝগড়া লেগেছে। এ বিষয়ে দায়িত্বশীলদের নজর দেওয়া উচিত। সবাই মনমতো পণ্যের দাম বাড়াচ্ছে। দেশে সব ধরনের পণ্যের দাম যে হারে বেড়েছে, আমাদের মতো ক্রেতাদের আয় কিন্তু সেই হারে বাড়েনি।’

ময়মনসিংহে বেকারি পণ্যের দাম বাড়ানো হয়েছে ১০ শতাংশ

বেকারি পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে দেখা গেছে, দুই দিন আগে যে পাউরুটি ৬০ টাকা বিক্রি হয়েছে বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকা। ২০০ টাকার এক কেজি টোস্ট বিস্কুট বিক্রি হচ্ছে ২২০ টাকায়। ৩২০ টাকা কেজির ড্রাই কেক বিক্রি হচ্ছে ৩৪০ টাকা। ৩০০ টাকার মিষ্টি বিস্কুট বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। এভাবেই বেড়েছে প্রত্যেকটি পণ্যের দাম। 

ময়মনসিংহ বেকারি মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌‘বেকারি পণ্য তৈরির ময়দা, চিনি ও তেলসহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে। এ জন্য দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর আগে সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করা হয়েছে। সবার সিদ্ধান্ত অনুযায়ী দাম বাড়ানো হয়েছে। প্রতিটি শোরুমে পণ্যের দামের তালিকা টানিয়ে দেওয়া হয়েছে।’

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বাংলা ট্রিবিউনকে বলেন, বেকারি পণ্যের দাম বাড়ানোর বিষয়টি প্রশাসনের নজরে নেই। হঠাৎ কেন বেকারি মালিকরা পণ্যের দাম বাড়ালেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম