২ ডোজ নেওয়া থাকলে ভারত যেতে লাগবে না করোনা রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ১৮:২৮আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৮:২৮

আখাউড়া-আগরতলা চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতে করোনা রিপোর্ট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ প্রত্যাহার করে নেয় ১৪ মার্চ থেকে আর ১৬ মার্চ প্রত্যাহার হচ্ছে ভারতের ত্রিপুরায়। এর ফলে বুধবার থেকে এই চেকপোস্ট দিয়ে চলাচলকারী যাত্রীদের আরটি-পিসিআর রিপোর্ট লাগবে না। তবে তাদের কোভিড-১৯-এর ডাবল ডোজ টিকার সনদ থাকতে হবে। যাদের ডাবল ডোজ টিকার সনদ নেই তাদের জন্য আরটি-পিসিআর রিপোর্ট প্রযোজ্য হবে। আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ এই তথ্য জানিয়েছেন।
আব্দুল হামিদ জানান, এর আগে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর এই বিষয়ে নির্দেশনা জারি করে। যা গত ১৪ মার্চ থেকে কার্যকর হয়েছে। ত্রিপুরার পরিবার কল্যাণ অধিদফতর এবং ত্রিপুরা সরকারের নির্দেশনায় ১৬ মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে। 
আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, এখন প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিনশ’ যাত্রী চলাচল করছেন। গত দুই দিন ভারত থেকে আগত যাত্রীদের শুধু কোভিড-১৯-এর ডাবল ডোজ টিকার সনদ দেখা হয়েছে। এখন বাংলাদেশ ও ভারতে যাতায়াতে ডাবল ডোজ টিকা সনদ থাকলেই চলবে। তবে কোভিড-১৯ টিকার এক ডোজ নেওয়া থাকলে আরটি-পিসিআর সার্টিফিকেট লাগবে।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালকের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আগত এবং বহিরাগত সব যাত্রীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে। তবে বহির্গামী যাত্রীদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেকোনও দেশে যেতে সে দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আরটি-পিসিআর টেস্ট প্রযোজ্য হবে। আর যাদের কোভিড টিকার দ্বিতীয় ডোজ সার্টিফিকেট নেই তাদের বাংলাদেশে আসতে বাহাত্তর ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। নির্দেশনায় বারো বছরের কম বয়সী যাত্রীদের টিকা কিংবা আরটি-পিসিআর কোনোটাই বাধ্যতামূলক করা হয়নি।
তবে খুব শিগগিরই দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভ্রমণ ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের