অস্ত্রসহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ২২:৪৭আপডেট : ২৭ মার্চ ২০২২, ২২:৪৭

পাবনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল কাদের খান কদর (৫০) এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

গ্রেফতার আবদুল কাদের খান কদর পাবনা পৌর এলাকার মৃত রোস্তম আলীর ছেলে এবং জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের ভাই। তার সহযোগী জেলার জালালপুর এলাকার ইব্রাহিম হোসেন (২৫)।

ওসি জানান, পাবনা শহর থেকে একদল লোক মাইক্রোবাসযোগে এসে জোর করে জমি দখল করছেন– এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দোনলা বন্দুক, গুলি, দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম