সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৩০ হেক্টর জমির ফসল

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ১৭:৩৯ আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৭:৩৯

উজানের ঢলে এবার শালদীঘা হাওরের বাঁধ ভেঙে ডুবে গেছে ৩০ হেক্টর জমির ফসল। শুক্রবার দুপুরে টাংগুয়ার হাওরের উপবাধ মাকড়দি গ্রামের পাশে পানি ঢুকে বাঁধ ভেঙে যায়।

বাঁধ ভেঙে যাওয়ায় মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর, বংশীকুণ্ডা, বাসাউড়া, হাতপাঠন, নয়াবন্দ, সানুয়া, মাকড়দি, কাউহানি, বীরসিংহপাড়া গ্রামের দুই শতাধিক কৃষকের জমি তলিয়ে যায়।

বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমদ জানান, মনাই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে শতাধিক কৃষকের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নদী আর হাওরের পানি সমান সমান। জমি থেকে পানি নেমে যাওয়ার কোনও সুযোগ নেই। এটি পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নয়। গত ৩ এপ্রিল টাংগুয়ার হাওরে বাঁধ ভেঙে যাওয়ার পরে স্থানীয়রা এই বাঁধ তৈরি করে জমির ফসল রক্ষা করেন। আজ সেটিও ভেঙে গেলো।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘শালদীঘা হাওরে ২০০ হেক্টর জমি ছিল। তার মধ্যে ১৭০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ৩০ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
হাওরের ১৬০ প্রজাতির মাছ গেলো কোথায়?
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক