ইউএনওর গাড়িচাপায় সাংবাদিকের মৃত্যু: ৩ সদস্যের তদন্ত কমিটি

নাটোর প্রতিনিধি
১০ মে ২০২২, ১১:৪৫ আপডেট : ১০ মে ২০২২, ১২:২৭

নাটোরের সিংড়ায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় সাংবাদিক সোহেল রানা (৩৪) জীবনের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক শামীম আহমেদের নির্দেশে গঠিত ওই তদন্ত কমিরটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। কমিটির অন্য সদস্যরা হলেন– বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী রাশেদুজ্জামান এবং সিংড়ার ইউএনও সামিরুল ইসলাম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে গঠিত ওই কমিটির চিঠি তিনি পেয়েছেন। ইতোমধ্যে তারা কাজও শুরু করেছেন।

সিংড়ার ইউএনও সামিরুল ইসলাম ওই চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, মঙ্গলবার জেলা প্রশাসক ঢাকা থেকে নাটোর পৌঁছবেন। পৌঁছানোর পর তার ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পরিদর্শনের কথা রয়েছে।

নিহত সোহেল সিংড়া পৌরসভার বালোয়া-বাসোয়া এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়ার দৈনিক ‘দুরন্ত সংবাদ’ পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি এবং বন্দর স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার বিষয়ের শিক্ষক ছিলেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাসা থেকে ওই স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন সোহেল। পথে নিংগইন ফিলিং স্টেশনের সামনে নলডাঙ্গার ইউএনওর গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি