৩ কিমি যানজট, ফেরির জন্য দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৮:২২আপডেট : ১৭ মে ২০২২, ১৮:৩৭

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৭ মে) ঘাটে তিন কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাসের সিরিয়াল রয়েছে এক কিলোমিটার। জরুরি পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস তিন থেকে চার ঘণ্টা পর ফেরির নাগাল পেলেও সাধারণ পণ্যের গাড়িকে আট-নয় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাকের সারি। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় তীব্র গরমে বাসের যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। পণ্যবাহী ট্রাকের চালকরাও পোহাচ্ছেন দুর্ভোগ।

সাধারণ পণ্যের গাড়িকে আট-নয় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে খুলনা থেকে ধান বোঝাই করে ঘাটে আসা ঢাকাগামী ট্রাকের চালক হামিদুর রহমান বলেন, ‘ভোর রাত ৪টার দিকে ঘাটে এসে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে এসে সিরিয়ালে আটকা পড়েন তিনি। দুপুর ১২টার দিকে তার সঙ্গে কথা হয় দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে। দীর্ঘেআট ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ফেরিঘাট সড়কে পৌঁছাতে পারেননি।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে বসে আছি। এতে আমাদের খাওয়া-দাওয়ার কষ্ট, গোসলের কষ্ট, থাকার কষ্ট। এভাবে কতদিন চলবে?’ খোলা জায়গায় ট্রাক নিয়ে বসে থাকতে অনেক কষ্ট হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে। শুক্রবার থেকে টানা তিন দিন সরকারি ছুটি থাকায় ঘাটে কিছু যানবাহনের চাপ রয়েছে। পচনশীল ও যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বিকালের মধ্যে এ চাপ কমে আসবে।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের