পাচারের শিকার ২ যুবককে ফিরিয়ে আনার আহ্বান

যশোর প্রতিনিধি
২২ মে ২০২২, ১৩:৩৩আপডেট : ২২ মে ২০২২, ১৩:৩৩

দুবাইয়ে পাচারের শিকার রুবেল হোসেন ও জাহিদুল ইসলাম নামে দুই যুবককে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। রবিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বেসরকারি সংগঠন রাইটস যশোর এবং ওই যুবকদের স্বজনরা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মোবারক হোসেন নামে এক দালাল দুই মাস আগে উল্লিখিত দুই যুবককে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে দুবাইতে পাঠান। তাদের কাছ থেকে সাড়ে তিন লাখ করে টাকা নেওয়া হয়। রুবেলকে শপিং মলের ম্যানেজার পদে ৫০ হাজার এবং জাহিদুলকে ওয়েল্ডিং কারখানায় ৬০ হাজার টাকা বেতনে কাজ দেওয়া হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তাদের ওই কাজও দেওয়া হয়নি, বেতনও নয়। বরং তাদের দুবাইয়ের কোনও এক স্থানে আটকে রেখে দুই লাখ টাকা করে দাবি করা হয়েছে। ওই দুই যুকককে ঠিকমতো খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। দাবিকৃত টাকা দিতে না পারায় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ‘গত ১৫ মে ওই দুই যুবক গোপনে টেলিফোনে এ ঘটনা জানান। বাংলাদেশের রিক্রুটিং এজেন্ট মেসার্স এয়ার চ্যানেল ইন্টারন্যাশনাল ওই দুই যুবককে পাঠায় বলে তথ্য পাওয়া গেছে।’

ইতোমধ্যে বাংলাদেশ মিশন (দুবাই কনসুলার জেনারেল), বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিএমইটির ডিজি, পুলিশের আইজিপি, দুবাইয়ে বাংলাদেশ মিশন, ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– রুবেলের বাবা শফিকুল ইসলাম ও জাহিদুলের খালু ইউসুফ আলী। 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের