হাতিয়ে নেওয়া ১৮ লাখ টাকাসহ দুই প্রতারক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ মে ২০২২, ১১:৩৪আপডেট : ২৬ মে ২০২২, ১১:৪৩

এনএসআই ও সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার আশ্বাসে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা।

আটক  দুজন হলো– আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মৃদুল হোসেনের ছেলে রাশেদুজ্জামান ওরফে শান্ত (৩৫) এবং সদরের পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের নুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এনএসআই, সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থার বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির নামে প্রতারণা করে আসছিল রাশেদুজ্জামান ওরফে শান্ত। সম্প্রতি এনএসআইতে জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। সেখানে প্রতিজনকে চাকরি দেওয়ার আশ্বাসে সে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এমন প্রতারণার ব্যাপারে একটি লিখিত এজাহার দায়ের করেন আলমডাঙ্গার কাবিল নগরের জলিল বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ। তার অভিযোগের সূত্র ধরে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। শহরের মুক্তিপাড়া এলাকায় শান্তর কেনা একটি চার তলা বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারোক্তিতে ঘরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ ১৫ হাজার নগদ টাকা। পরে আটক করা হয় তার সহযোগী কাঠমিস্ত্রি বিল্লালকে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) মাহাব্বুর রহমান বলেন, আটকের পর শান্তর বিরুদ্ধে আরও তথ্য আসছে। প্রাথমিক তথ্যে বলা যেতে পারে, সরকারি চাকরি দেওয়ার নাম করে রাশেদুজ্জামান শান্ত প্রায় অর্ধকোটি টাকার মালিক হয়েছে। সে আগে বিজিবির বাবুর্চি হিসেবে কাজ করতো।

 

/এমএএ/
সম্পর্কিত
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
অনলাইনে জুয়াড়ি চক্র : ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে 
ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে বিকাশ-নগদ অ্যাকাউন্ট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান