শরীরে ধাক্কা লেগেছে, তাই শিশুর হাতে গরম তেল ছুড়লো বাবুর্চি

যশোর প্রতিনিধি
০১ জুন ২০২২, ১০:২১আপডেট : ০১ জুন ২০২২, ১১:২৭

যশোর শহরে একটি খাবার হোটেলে আইমান রাহাত (১০) নামে এক শিশুর হাতে গরম তেল ঢেলে ঝলসে দিয়েছে এক বাবুর্চি। মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত হোটেলের বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ইব্রাহিম যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আইমান যশোরের অভয়নগর উপজেলা সদরের চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। তার মা যশোর ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসেন। তিনি আইমানকে নিয়ে রাতের খাবার খেতে ক্লিনিকের পাশের ভৈরব হোটেলে যান। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের প্রবেশপথে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। ক্ষিপ্ত হয়ে তার শরীরে গরম তেল ছুড়ে দেন ইব্রাহিম বিশ্বাস। এতে শিশুটির বাঁ হাতের একাংশ ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে জরুরি চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘রাতে আইমান নামে এক শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ হাত গরম তেলে ঝলসে গেছে।’

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন জানিয়েছেন, শিশুটিকে নির্যাতনের ঘটনায় হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সাক্ষ্য দিতে এসে যা বললেন রামিসার বাবা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী