২ দিন পর রাঙামাটিতে লঞ্চ চলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি
২২ জুন ২০২২, ১৩:৩১আপডেট : ২২ জুন ২০২২, ১৩:৩৩

দুই দিন বন্ধ থাকার পর পাঁচ উপজেলার সঙ্গে রাঙামাটি সদরের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ জুন) সকাল থেকে পাঁচ উপজেলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। একই ভাবে উপজেলা থেকেও ছেড়ে আসার খবর পাওয়া গেছে।

জেলা সদরের সঙ্গে লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম নৌপথ। এই পথে প্রতিদিন ৩০টি লঞ্চ চলাচল করে।

বুধবার সকালে রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, ‘অতিবৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদে ভারত থেকে নেমে আসে ঢলের পানি। পানির তীব্র স্রোতের কারণে যাত্রী নিরাপত্তার কারণে দুই দিন জেলার পাঁচ উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ছিল। বুধবার সুবলং পয়েন্টে স্রোতের তীব্রতা কমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল।’

গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোত দেখা দেয় কাপ্তাই হ্রদের সুবলং পয়েন্টে।  এ জন্য দুর্ঘটনা এড়াতে পাঁচ উপজেলার সঙ্গে জেলা সদরের লঞ্চ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোন। পরে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এবং স্রোতের তীব্রতা কিছুটা কমায় ৪৮ ঘণ্টা পর আবারও চালু হয় লঞ্চ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম বলেন, ‘দুর্ঘটনা এড়াতে আমরা সোম ও মঙ্গলবার পাঁচ উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ করতে বাধ্য হই। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেশ কিছুটা বাড়ায় স্রোতের তীব্রতা কমেছে। এ কারণে ৪৮ ঘণ্টা পর আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সর্বশেষ খবর
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী