এবার বরিশালে ৩ নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা ও সেতু

বরিশাল প্রতিনিধি
২৩ জুন ২০২২, ১৪:৩১আপডেট : ২৩ জুন ২০২২, ১৬:১৩

এবার বরিশালে একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকের নাম রাখা হয়েছে– স্বপ্ন, পদ্মা ও সেতু। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে একসঙ্গে জন্ম নেওয়া সন্তানদের নাম রাখার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে দেখে এমন নাম রাখা হয়েছে বলে জানান তাদের বাবা।

আরও খবর: একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন স্বপ্ন-পদ্মা-সেতু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়ার বাসিন্দা সুলতান সিকদারের ছেলে বাবু সিকদারের স্ত্রী নুরুন নাহারের কোল জুড়ে এসেছে এই তিন মেয়ে সন্তান। সুস্থ রয়েছেন প্রসূতি মা ও সন্তানরা।

বাবু সিকদার জানান, আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় নুরুন নাহারের ব্যথা উঠলে তাকে বরিশাল নগরীর ডা. মোখলেছুর রহমান প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিজারিয়ানের মাধ্যমে একে একে তিন মেয়ে সন্তান জন্ম দেন নুরুন নাহার। সুস্থ তিনটি সন্তান পেয়ে দারুণ খুশি তারা। সঙ্গে সঙ্গে তাদের নাম রাখা হয় স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে– স্বপ্ন, পদ্মা ও সেতু।

হাসপাতালের ওটি সহকারী সাথি মির্জা বলেন, ‘সকালে নুরুন নাহারকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডা. মুন্সী মমিনুল হক তার সিজারিয়ান করেন। একে একে তিন মেয়ে সন্তান আমাদের হাতে তুলে দেন চিকিৎসক। ওই তিন সন্তান এবং তাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।’

ডা. মুন্সী মুবিনুল হক জানিয়েছেন, ওই তিন সন্তানের মধ্যে দুই জনের ওজন দেড় কেজি করে এবং একজনের ওজন এক কেজি ৪শ’ গ্রাম। তারা সম্পূর্ণ সুস্থ। তাদের মাও সুস্থ রয়েছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান