মহাসড়কে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে হত্যা

নরসিংদী প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৬:২৯ আপডেট : ২৫ জুন ২০২২, ১৮:৫৪

নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর প্রকাশ্য দিবালোকে কবির হোসেন (৪৫) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কবির হোসেন খামারের চর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে। তিনি এলপি গ্যাস এবং রেন্ট এ কার ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, আজ বেলা ১২টার দিকে কবির বাড়ি থেকে বের হয়ে তার গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে আসেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর চলে আসেন। সন্ত্রাসীরা চাপাতি, দা ও ছুরি দিয়ে তাকে  কুপিয়ে চলে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্যে বন্ধ থাকে। সংবাদ পেয়ে বেলাবো থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তা জানতে এবং আসামিদের দ্রুত গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি