পাটক্ষেতে মাদ্রাসাছা‌ত্রের লাশ

রাজবাড়ী প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১২:২৩আপডেট : ২৬ জুন ২০২২, ১২:২৩

রাজবাড়ী জেলার বা‌লিয়াকা‌ন্দি উপজেলার নবাবপুরের বড়‌হিজ‌লি এলাকার পাটক্ষেত থে‌কে বাদল মোল্লা (১৪) না‌মে এক মাদ্রাসাছা‌ত্রের লাশ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রবিবার (২৬ জুন) সকা‌লে লাশটি উদ্ধার করা হয়।

মৃত বাদল মোল্লা বড়‌ হিজ‌লি গ‌রিয়াপাড়া গ্রামের হুমায়ুন মোল্লার ছে‌লে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন বলেন, ‘রবিবার সকালে ওই পাটক্ষেতের পাশে তিনি ঘাস কাটতে যান। এ সময় লাশটি দেখতে পেয়ে লোকজনকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।’

নবাবপুর ইউ‌পি চেয়ারম‌্যান বাদশা আলমগীর জানান, বড় হিজ‌লি গ্রা‌মের পাশে পাট‌ক্ষে‌তে বাদল মোল্লার লাশ পড়ে থাক‌তে দে‌খে স্থানীয় লোকজন ও পুলিশ তা‌কে জানান। ঘটনাস্থল থে‌কে ওই ছে‌লে‌টির বাড়ি প্রায় দেড় কি‌লোমিটার দূ‌রে। লাশের শরী‌রে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার পুরুষাঙ্গও কেটে ফেলে‌ছে দুর্বৃত্তরা।

ওসি বলেন, ‘ঘটনাস্থলে এখনও পুলিশ কাজ করছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে আইনি প্রক্রিয়া চলমান আছে।’

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম