নিখোঁজের ২ দিন পরে ডোবা থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
২৯ জুন ২০২২, ১৬:৩৭আপডেট : ২৯ জুন ২০২২, ১৬:৩৭

নিখোঁজের দুই দিন পর আফসানা আক্তার মিম (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

মিম ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে। সে স্থানীয় সুহরী ব্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে মিম বাড়ি থেকে নিখোঁজ হয়। সে সময় তার মা রেখা বেগম নানাবাড়িতে ছিলেন এবং তার অসুস্থ বাবা ঘরেই ঘুমিয়ে ছিলেন। গত দুই দিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ বিষয়ে তার মা বুধবার বিকালে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটা ডোবায় তার লাশ দেখতে পান।

মিমের অসুস্থ বাবা হুমায়ুন সিকদার বলেন, ‘মিম প্রায়ই প্রতিবেশী রানী বেগমের বাড়িতে যাওয়া-আসা করতো। গত রবিবার রাত ৯টার দিকে মিমের সঙ্গে রানী দেখা করতে এসেছিল। পরে আমি ঘুমিয়ে গেছি। সকালে উঠে মিমকে খুঁজে পাইনি। আজ সকালে তার লাশ পেয়েছি ডোবার মধ্যে।’

এ বিষয়ে রানী বেগম জানান, রবিবার রাতে তিনি মিমের সঙ্গে কথা বলে চলে এসেছেন। তারপরে কী হয়েছে তা তিনি জানেন না।

গলাচিপা থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে শিক্ষার্থী মিমের মৃত্যু হয়েছে সেটা এখনি বলা যাচ্ছে না। তার মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী