চসিক কাউন্সিলরের পুত্রবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুলাই ২০২২, ১৬:৩৩আপডেট : ০২ জুলাই ২০২২, ১৮:০৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, রেহনুমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শনিবার (২ জুলাই) সকাল ১০টায় নগরীর পাহাড়তলী থানাধীন নিজ বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

রেহনুমার স্বামীর নাম নওশাদুল আমিন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে রেহনুমার লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় নিজ কক্ষের ফ্লোরে লাশটি শোয়ানো অবস্থায় ছিল। সেখান থেকে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃতের শ্বশুরবাড়ির লোকজন বলছেন, ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গলায় দাগ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই প্রকৃত রহস্য জানা যাবে।’

রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বলেন, ‘বিয়ের পর থেকে আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত নির্যাতন করতো। তাদের নির্যাতনে আমার মেয়ে মারা গেছে। এখন আত্মহত্যা করেছে বলে প্রচার চালানো হচ্ছে। আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা করবো।’

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী