প্রাইভেট ক্লিনিক সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১০:৪৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ১০:৪৫

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন অনিয়মের দায়ে মাতৃছায়া নামক একটি প্রাইভেট ক্লিনিককে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ওই ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৪ জুলাই) বিকালে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবলী রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকা, অপারেশনের যন্ত্রপাতিতে মরিচা থাকা, সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার না থাকা এবং দালালনির্ভর হওয়াসহ বেশ কয়েকটি অনিয়মের ভিত্তিতে ক্লিনিকটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয় এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ক্লিনিকে থাকা তিন জন রোগীকে অ্যাম্বুলেন্সে করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘অনিয়মের ব্যাপারে এর আগেও কয়েকবার এই মাতৃছায়া ক্লিনিককে সতর্ক করা হয়েছিল। তাতে কর্ণপাত না করায় এবার ক্লিনিক সিলগালা করা হয়েছে।’ জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের