হাওরে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১৫:৩১আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫:৩১

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মোহাম্মদ হোসেন হিমেলের (২৯) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ হোসেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের নুর মোহাম্মদ ও আয়েশা দম্পতির ছেলে। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এইসি) হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার তিনি বিয়ে করেছিলেন। ঈদ ও বিয়ের ছুটি শেষে রবিবার কর্মস্থলে যোগ দেন হিমেল।

জানা যায়, মোহাম্মদ হোসেন সোমবার বিকালে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর কাছে একটি বক্স কালভার্টের নিচে ঝাঁপি জাল নিয়ে মাছ ধরতে যান। জাল পানিতে ফেলার সময় স্রোতের টানে জালসহ হাওরে তলিয়ে যান তিনি। ওই জালের দড়ি তার হাতের কবজিতে বাঁধা ছিল। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে আজ (মঙ্গলবার) তার লাশ উদ্ধার করে।

/এমএএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী