এবার মালদ্বীপের তরুণী কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১৬:২০ আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:০৭

এবার প্রেমের টানে মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ কুমিল্লায় চলে এসেছেন। বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গন্ডামারা গ্রামের আবদুর রশিদের ছেলে মোহাম্মদ রাসেলকে বিয়ে করে নিজ দেশ মালদ্বীপ থেকে চলে এসেছেন তরুণী হাব্বা আহমেদ।

বুধবার (২৭ জুলাই) রাসেলের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালে রাসেল মালদ্বীপ যান। কাজের সূত্রে মালদ্বীপের মালে সিটিতে ২০১৯ সালে করোনা শুরুর সময়ে হাব্বার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালে অক্টোবর মাসে সেখানেই তারা বিয়ে করেন। গত ২৪ জুলাই মালদ্বীপ থেকে হাব্বা আহমেদকে নিয়ে বরুড়ায় আসেন রাসেল।

আরও পড়ুন: প্রেমের টানে তুরস্ক থেকে ময়মনসিংহে তরুণী, করলেন বিয়ে

রাসেল জানান, হাব্বা আহমেদ মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে। মালে সিটিতে হাব্বা আহমেদের পরিবার এবং রাসেলের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের।

পয়ালগাছা ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাসেল মালদ্বীপের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে এ কথা শুনেছিলাম। এখন দেশে নিয়ে এসেছে। আমি এখনও যাইনি, আজ  বিকালে যাবো।’

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের গ্রামে এসে বিয়ে করলেন ইতালির নাগরিক্

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ