জনতার হাতে ডিবি পুলিশের এএসআই আটক

দিনাজপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ১৮:৫১ আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৮:৫১

দিনাজপুরের খানসামায় ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন ইসলাম। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে খানসামা থানা পুলিশ শাহীনকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে।

আটক শাহীন ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে এএসআই শাহীনের কাছ থেকে ডলার কেনার জন্য আসেন দুই যুবক। কিন্তু ডলার না দিয়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহীন। সে সময় ডলার কিনতে এসে প্রতারণার শিকার দুই যুবক চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই শাহীনকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

পরে ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আবদুল হান্নান বাদী হয়ে পুলিশের এএসআই শাহীন ও তার সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

এ বিষয়ে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘শাহীনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জেল হাজতে পাঠানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম