দ্রুতযান এক্সপ্রেস থেকে নামার সময় কাটা পড়ে মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১০:৫৬আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৪:২৩

ঠাকুরগাঁওয়ে রেল স্টেশনের প্ল্যাটফরমে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ অংশে এ ঘটনা  ঘটে।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক সারোয়ার হোসাইন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রোড স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, যুবকটির পরনে ছিল লাল রঙের শার্ট ও জিনসের প্যান্ট।  মৃত যুবকের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর জন্য রেলওয়ে পুলিশ দিনাজপুর ইউনিটের কাছে হস্তান্তর করা  হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের