শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ২ মাস পর চলছে লঞ্চ-স্পিডবোট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১০:৫৯আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:৫৯

টানা দুই মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে পুনরায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলের কথা থাকলেও যাত্রী না থাকায় সকাল সাড়ে ১০টার দিকে একটি লঞ্চ যাত্রী নিয়ে মাঝিরকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।

স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি নিরসনের পাশাপাশি এবং ঘাটমুখী বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ঘাট ব্যবস্থাপনায় প্রাণ ফিরিয়ে আনা ও ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ পুনরায় নৌযান চালুর এই উদ্যোগ নেয়। এ উদ্যোগের সঙ্গে শিমুলিয়া ঘাটমুখী বিভিন্ন লোকাল বাস মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব ইজারাদাররা একমত হয়েছেন। শুরুতে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৩০-৪০ স্পিডবোট চলাচল করবে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক ও বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী চলাচল কমে যাওয়ায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে বিড়ম্বনায় পড়েন স্বল্প দূরত্বের যাত্রীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শিমুলিয়া লঞ্চঘাট থেকে এমভি ই আলিফ নামে একটি লঞ্চ যাত্রী নিয়ে মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে গেছে।

অপরদিকে একই সময় শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট যাত্রী নিয়ে ছেড়ে গেছে।

এই নৌপথে ৩০টি লঞ্চ ও ৪০টি স্পিডবোট যাত্রী পারাপার করবে।

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের