এক্সপ্রেসওয়েতে এক বাসকে অপর বাসের ধাক্কা, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৪:৩৫আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৪:৩৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে (বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে) থেমে থাকা বাসে অপর একটি বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, ইলিশ পরিবহনের একটি বাসকে ইগল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে দুই বাসের কমপক্ষে ১০ জন আহত হন। তাদের মধ্যে দুই জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্য আহতরা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুল রহমান জানান, দুপুরে পদ্মা উত্তর থানার সামনে ইলিশ পরিবহনের একটি গাড়ি থামিয়ে যাত্রী নামাচ্ছিল। সে সময় পেছন থেকে ঈগল পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি