চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ আগস্ট ২০২২, ১৫:৩৬ আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৫:৩৬

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে আলী আজগর আকন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৮ আগস্ট) ভোরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ রাজপাশা এলাকার এসকেন্দার নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী আজগর পেশায় রিকশাচালক। তিনি ভান্ডারিয়ার রাজপাশা এলাকার মকবুল আকনের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে স্ত্রী শিরিন আকতারের সঙ্গে স্বামী আলী আজগর আকনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আলী আজগর তার স্ত্রীকে মারধর করেন। পরে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। নিহত শিরিন আকতার নগরীর ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তারা ইপিজেড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় পরদিন ২৬ আগস্ট নিহতের মা বাদী হয়ে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫। মামলা দায়ের করার চব্বিশ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব