রাতারাতি দখল হয়ে যাচ্ছে সরকারি গোচারণভূমি

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১৩:০৩আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৩:০৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি গোচারণভূমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন তৎপর না হওয়ায় রাতারাতি অবৈধভাবে দখল হচ্ছে সরকারি জমি।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা সরকারি পুকুর এলাকায় রামদিয়া-গোপালপুর সড়কের পাশে সরকারি গোচারণভূমির জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী আলমগীর মোল্লা ও ছবা শরিফ নামে দুই ব্যক্তি দোকানঘর নির্মাণ করছেন। এতে সরকারি সম্পত্তি বেহাত হচ্ছে। এলাকার লোকজন ওই জমিতে যুগ যুগ ধরে গরু-ছাগল চরিয়ে আসছেন, কিন্তু বেদখল হয়ে যাওয়ায় তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার স্থানীয়রা জানান, ছবা শরিফ এর আগেও সরকারি জমি দখল করে সেখানে ঘর তুলে বিক্রি করে দিয়েছেন। তিনি সরকারি জমি দখল করে রমরমা ব্যবসা শুরু করেছেন। হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

এ বিষয়ে অভিযুক্ত ছবা শরিফের সঙ্গে ফোনে কথা হলে তিনি সরকারি জমিতে ঘর তোলার কথা স্বীকার করে বলেন, ‘সরকারের যখন জায়গা লাগবে তখন আমি ছেড়ে দেবো।’

ফুকরা ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু বলেন, ‘তারা (জমি দখলকারীরা) আমার কথা শুনছেন না। আমি নিষেধ করার পরেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন।’

ফুকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর কুমার বাড়ৈ বলেন, ‘অফিস থেকে প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জমি পরিমাপ করে অবৈধ  ঘর ভেঙে দেওয়া হবে।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন,  ‘এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য ফুকরা ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম