যুবককে ৩ দিন ধরে শিকলে বেঁধে নির্যাতন

রাজবাড়ী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ০৯:১৬আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৯:১৬

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় তিন দিন ধরে খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে মিঠু মোল্লা (৩৩) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ।

মিঠু পাবনার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।

পুলিশ জানায়, ওই যুবক পাংশা পৌর এলাকার শহীদ শেখসহ বেশ কয়েকজনের কাছ থেকে জমিজমা সংক্রান্ত বিষয়ে টাকা নেন। ওই টাকা না পেয়ে রবিবার পাংশার হাবাসপুর এলাকা থেকে মিঠুকে ধরে নিয়ে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখেন পৌরসভার ৫নং ওয়ার্ডের শহীদ শেখ এবং তার ছেলেরা।

মিঠু মোল্লা জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে তিনি প্রায় চার মাস আগে তাদের কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নেন। সেই টাকা দিতে না পারায় রবিবার তাকে ধরে এনে ঘরের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘পাওনা টাকা না পেয়ে মিঠু নামে এক যুবককে পায়ে শিকল দিয়ে পৌর এলাকার শহীদ শেখের বাড়িতে আটকে রাখার খবর পেয়ে পুলিশ মিঠুকে উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের