চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১২:০৪আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১২:০৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ওই ব্যক্তি মারা যান।

নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের কাজুরদ্দিনের ছেলে শরিফুল ইসলাম ভদু (২৪)। আহতরা হলেন– একই ইউনিয়নের মাওলানাপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে ওহেদুর রহমান এবং মোড়লপাড়া এলাকার ইউসুফের ছেলে বাবু।

স্থানীয়রা জানান, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানের দল গরু আনতে অবৈধভাবে গতকাল ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরত আসার সময় মঙ্গলবার দিবাগত রাতে ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

মনাকষা ইউনিয়নের ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে দুই জন গুলিবিদ্ধ এবং একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহতের লাশ সীমান্তের জিরোলাইনে বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও অভিযোগ না পেলেও সীমান্তে হতাহতের বিষয়টি আমরা স্থানীয়ভাবে শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী