বজ্রাঘাতে ছেলের মৃত্যু, বাবাসহ আহত ২

বগুড়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৯

বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির মধ্যে জমিতে নিড়ানির কাজ করার সময় বজ্রাঘাতে হোসেন আলী প্রামাণিক (৩২) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার বাবাসহ দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, হোসেন আলী প্রামাণিক বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামের ইরফান আলীর (৬০) ছেলে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি হচ্ছিল। সে সময় হোসেন, ইরফান ও প্রতিবেশী কৃষি শ্রমিক ইয়াসিন আলী (৫০) বাড়ির পাশের ধানের জমিতে নিড়ানির কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে হোসেন ঘটনাস্থলেই মারা যান। তার বাবা ইরফান ও শ্রমিক ইয়াসিন জ্ঞান হারিয়ে ফেলেন।

আশেকপুর ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম খান জানান, আশপাশের লোকজন হতাহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসায় ইরফান আলীর জ্ঞান ফেরে। ইয়াসিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বজ্রাঘাতে মৃত কৃষক হোসেন আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার আহত বাবা ও অপর শ্রমিক শঙ্কামুক্ত আছেন।

/এমএএ/
সম্পর্কিত
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না সাইমনকে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু
ঢা‌মে‌কে কারাব‌ন্দির মৃত্যু
সর্বশেষ খবর
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ করতেন চাকরিচ্যুত সরকারি কর্মচারী!
চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ করতেন চাকরিচ্যুত সরকারি কর্মচারী!
অস্ট্রেলিয়ায় এক সপ্তাহ আগে ইনিংস হার দেখা বাংলাদেশের স্বপ্নের সূচনা
অস্ট্রেলিয়ায় এক সপ্তাহ আগে ইনিংস হার দেখা বাংলাদেশের স্বপ্নের সূচনা
রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, এরপর কী? 
রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, এরপর কী? 
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য