সকালে ব্যাংকে এসে দেখা গেলো মৃত অবস্থায় পড়ে আছেন শামীম

রংপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৬

বিয়ের মাত্র ১০ দিনের মাথায় অগ্রণী ব্যাংক রংপুরের প্রধান শাখার অভ্যন্তর থেকে নাইট গার্ড শামীমের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের ভেতরে সোফায় শোয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শামীমের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার নাসিরাবাদ গ্রামে।

শামীমের বড় ভাই শরিফুল ইসলাম জানান, মাত্র ১০ দিন আগে তার ভাইয়ের বিয়ে হয়েছিল। প্রায় দেড় বছর আগে নাইট গার্ডের চাকরি নিয়ে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় যোগ দেন শামীম। প্রতিদিন সন্ধ্যায় তিনি ব্যাংকে আসতেন আর সকালে চলে যেতেন।

মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি করে শরিফুল বলেন, ‘টগবগে যুবক কেন মারা গেলো? এ মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ 

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপক আরিফুল জানান, সকালে ব্যাংক খুলতে এসে দেখা যায় নাইট গার্ড শামীম ভেতরে সোফার উপরে মরে পড়ে আছে। তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু ঘটেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উৎপল জানান, শামীমের মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করা যাবে।

কোতয়ালি থানার এসআই আসিফ একই কথা জানিয়ে বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি