ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১

রাজশাহীতে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে মহব্বত আলী (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২-এর বিচারক জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মহব্বত আলী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মহব্বত আলী রাজশাহীর মোহনপুর উপজেলার গোপাইল গ্রামের শুকুর আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা জানান, ২০১৫ সালের ৪ অক্টোবর বিকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে গাছ থেকে জলপাই পেড়ে দেওয়ার কথা বলে একটি বাগানে নিয়ে মহব্বত ধর্ষণ করে। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি যায়। এরপর পরিবারের সদস্যরা জানতে চাইলে ঘটনার বর্ণনা দেয় সে।

এ ঘটনায় মহব্বত আলীকে আসামি করে ওই রাতেই মোহনপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির মা। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম