মুহুরী নদীর বাঁধের দুটি স্থানে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

ফেনী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৭

উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে প্রবল গতিতে লোকালয়ে পানি ঢুকছে। তলিয়ে গেছে আমন ক্ষেত আর মাছের ঘের।

সোমবার সকালে ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর এবং উত্তর দৌলতপুর গ্রামের মুহুরী নদীর দুটি স্থানে ভাঙন দেখা দেয়।

এ বছরের দ্বিতীয় দফায় বাঁধের এ ভাঙনে প্লাবিত হচ্ছে লোকালয়। এর গত কয়েক মাস আগে চারটি স্থানে ভাঙন দেখা দেয়। এ ছাড়া গতরাতে ফুলগাজী বাজারে পানি উঠলে দোকানপাটের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, ‘এখন পর্যন্ত বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমাদের লোকজন কাজ করছে। সর্বশেষ ১৬ ঘণ্টায় বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধটি সংস্কার করার কাজের প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
এক জেলায় নদীভাঙন ঠেকাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প
সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ
নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ নিয়ে কার্যকর উদ্যোগের আহ্বান 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি