উপজেলা ছাত্রলীগ সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বরগুনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ইয়াবা ট্যাবলেট সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংগঠনের সভাপতির এরকম ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভ বিরাজ করছে তৃণমূল ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে।

১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের ভিডিওটি সোমবার (১৯ আগস্ট) রাত থেকে ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় গোটা উপজেলায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, ছাত্রলীগ সভাপতি মিথুন একটি রুমের মধ্যে বসে ইয়াবা সেবন করছেন। পাশে বসে তাকে ইয়াবা সেবনে অন্য একজন সহযোগিতা করছেন। কিন্তু ওই ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে বেতাগী উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী বলেন, ‘বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন শুধু মাদকসেবীই না, তিনি মাদকের ব্যবসার সঙ্গেও জড়িত। ছাত্রলীগের সভাপতি পদের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। নতুন কেউ উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসুক তিনি তা চান না। তাই সে দীর্ঘদিন যাবৎ সভাপতির পদ দখল করে আছেন। কমিটি হওয়া পঁাচ বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত সম্মেলন হতে দিচ্ছেন না। এতে নতুন নেতৃত্ব প্রস্ফুঠিত হওয়ার আগেই ধ্বংস হয়ে যাচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মিথুনের বাবা আওয়ামী লীগে যোগ দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর পর থেকেই মিথুনের ছাত্রলীগের রাজনীতিতে উত্থান শুরু হয়। সর্বশেষ ২০১৭ সালে বেতাগী উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মিথুন সভাপতি নির্বাচিত হয়। এই কমিটি মেয়াদ অতিক্রম করে পাঁচ বছর যাবৎ দায়িত্ব পালন করছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিথুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘কীভাবে কারা আমার একটি ভিডিও ছড়িয়ে দিয়েছে আমি বলতে পারি না। তবে যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে সেটি আজ থেকে পাঁচ-ছয় বছর আগে শীতের সময়ের। আমরা কয়েকজন বন্ধু-বান্ধব মিলে কৌতূহলবশত এটি সেবন করে দেখেছিলাম। কিন্তু আমি মাদকসেবী নই। আমি যেকোনও পরীক্ষার জন্য প্রস্তুত আছি। প্রয়োজনে আমাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হোক, আমি কোনও মাদক সেবন করি কিনা।’

তিনি আরও বলেন, ‘আপনারা যে ভিডিওটি পেয়েছেন তা নিয়ে নিউজ না করে একটু অপেক্ষা করুন, আমি বরগুনা আসছি। আপনাদের সঙ্গে দেখা করবো। যা প্রয়োজন আমি তাই করবো, তবুও নিউজটি করবেন না।’

ভিডিও প্রসঙ্গে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতি মিথুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে আমি শুনেছি। এখনও ভিডিওটি দেখিনি। তবে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। যদি এরকম কোনও ভিডিও থেকে থাকে এবং মাদক সেবনের সত্যতা পাওয়া যায়, তাহলে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।’

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান