নৌকাডুবি: তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের কমিটি

আরিফুল ইসলাম রিগান ও সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়ের করতোয়া তীর থেকে
২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪

পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ্যার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। রবিবার তদন্ত কমিটি গঠনের পর থেকে প্রাথমিকভাবে কমিটি কাজ শুরু করে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর রায়।

আরও পড়ুন: নৌকাডুবির দায় কার?

এর আগে রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বাড়েয়া বামনহাট ইউনিয়নে করতোয়া নদীতে এ নৌকাডুবির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন।

আরও পড়ুন: ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় সোমবার সকালে বলেন, ‘আমরা গতকালই প্রাথমিক তদন্ত শুরু করেছি। আজ  আবারও ঘটনা তদন্তে কাজ শুরু করছি।’

এদিকে, নৌকাডুবির ঘটনায় গতকাল ২৫ এবং সোমবার সকালে এক শিশুসহ আরও ৫ মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত দুই দিনে ৩০ মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট।

আরও পড়ুন: নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার, ধর্মসভায় যাচ্ছিলেন তারা

/এমএএ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী