ঋতু-মনিকাদের সংবর্ধনা দিলো ঘাগড়া সেনা জোন

রাঙামাটি প্রতিনিধি    
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:২২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৩

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের পাঁচ ফুটবলারকে রাঙামাটির ঘাগড়া সেনা জোনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

সাফ বিজয়ী রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, যমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনীকে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

জোনের উপ-অধিনায়ক আশিকুর রহমান জানান, ঘাগড়া মাঠটিতে বর্ষার কারণে খেলার কিছুটা সমস্যা হচ্ছে। তাই জোনের পক্ষ হতে আগামী দুই সপ্তাহের মধ্যে মাঠটি সংস্কার করে দেওয়া হবে।

ঋতু-মনিকাদের সংবর্ধনা দিলো ঘাগড়া সেনা জোন এ সময় তিনি আরও বলেন, ‘এই বিজয় বাংলাদেশকে নতুন করে বিশ্বের কাছে পরিচিত করেছে। যারা দেশের সুনাম বয়ে এনেছেন তাদের শুভেচ্ছা জানাতে পেরে আমরাও আনন্দিত।’

এর আগে সাফজয়ী পাঁচ ফুটবলারকে ঘাগড়া উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বিকাল ৪টায় জেলা পরিষদ ও জেলা প্রশাসকের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হবে।

উল্লেখ্য, রাঙামাটির কাউখালী উপজেলার পাহাড়ী এক গ্রামে অবস্থিত ঘাগড়া উচ্চ বিদ্যালয়। যাকে বলা হয় নারী ফুটবলার তৈরির সূতিকাগার। জাতীয় নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের পাঁচ খেলোয়াড় উঠে এসেছেন ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে। এখানে প্রতিষ্ঠানিক পর্যায়ে ফুটবল খেলার হাতেখড়ি আনাই, আনুচিং, মনিকা, ঋতুপর্ণা, রুপনাদের। ঋতুপর্না ও রুপনার বাড়ি রাঙামাটি জেলায় আর বাকি আনাই, আনুচিং ও মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়।

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম