আজ থেকে ৮ দিন হিলি দিয়ে আমদানি-রফতানি বন্ধ 

হিলি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা আট দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু থাকবে।

শুক্রবার সকালে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আগামীকাল থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে আজ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে আবারও বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা আট দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছেন। তবে শুধু সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে। এই সময়ে আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস নিতে পারবেন ব্যবসায়ীরা।’

হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান জানান, দুর্গাপুজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী