বান্দরবান থেকে ফেরত পাঠানো হচ্ছে পর্যটকদের

বান্দরবান প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ১৩:৪১আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৩:৪৭

যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবান-রুমা সড়কের মিলনছড়ি এলাকা থেকে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থে‌কে ওই সড়ক থে‌কে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় বান্দরবা‌নের রুমা ও রোয়াংছ‌ড়ির সীমান্তবর্তী রাঙামা‌টির বিলাইছড়িতে সপ্তাহ ধ‌রে সন্ত্রাস নির্মূলে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ কার‌ণে বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রুমা ও রোয়াংছড়ির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। তাই সকাল থেকে এসব উপ‌জেলায় ভ্রম‌ণের উদ্দে‌শ্যে রওনা দেওয়া পর্যটক‌দের বান্দরবান সদর এলাকার বান্দরবান-রুমা সড়কের মিলনছড়ি পুলিশ ফাঁড়ি থেকে ফেরত পাঠাচ্ছে পু‌লিশ প্রশাসন।

বান্দরবানের পাহাড়ি এলাকা বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম বলেন, ‘সোমবার রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল প্রশাসন। আজ সকাল থেকে বান্দরবান সদর এলাকার রুমা সড়কের  মিলনছড়ি এলাকা থেকে পর্যটকবাহী সব গাড়ি ফেরত পাঠাচ্ছে প্রশাসন।’

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান ট‌্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ বলেন, ‘পর্যটকদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। অফিসিয়ালি এখ‌নও এ নিয়ে কোনও চিঠি পাইনি। খোঁজখবর নিয়ে বিস্তারিত পরে জানাবো।’

/এমএএ/
সম্পর্কিত
বর্ষার ছুটি কাটুক বৃষ্টিহীন প্রকৃতির মাঝে, ভ্রমণ তালিকায় রাখুন এসব স্থান
দুর্গম পর্যটন স্থানে যাওয়ার পথে সাঙ্গু নদে নৌকা উল্টে পর্যটক নিখোঁজ
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ
সর্বশেষ খবর
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড