মোটর ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ০৯:৪৬আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৯:৪৬

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শীলন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় মাগুরা ফিলিংস পেট্রোল পাম্প সংলগ্ন ওয়ার্কশপে ট্রাকের বডি নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

মৃত শ্রমিক শীলনের বাড়ি ঝিনাইদহ জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  ট্রাকের বডি নির্মাণের গ্যারেজে ইলেকট্রিক যন্ত্র দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শীলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. অমরপ্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রাক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত শ্রমিক ট্রাকের ওয়ার্কশপে বডি নির্মাণের কাজ করতেন। ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী