৩১ হাজার কেজি ভেজাল গুড় ও চিনির সিরাপ জব্দ

নাটোর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ১৫:০৮আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৫:০৮

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পৃথক দুটি অভিযানে প্রায় ৩১ হাজার ২ কেজি ভেজাল গুড় ও চিনির সিরাপ জব্দ করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর নাটোর জেলা কার্যালয়। রবিবার রাত সাড়ে ১০টা থেকে এই অভিযান চালানো হয়।

জব্দ করা দ্রব্যের মধ্যে রয়েছে– ২৪ হাজার ৭০০ কেজি ভেজাল গুড় এবং ৬ হাজার ৫০০ কেজি ভেজাল চিনির সিরাপ।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অ‌ধিকারের নাটোর জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে নাটোর র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন।

৩১ হাজার কেজি ভেজাল গুড় ও চিনির সিরাপ জব্দ মেহেদী হাসান তানভীর জানান, অভিযানের সময় বাগাতিপাড়া উপজেলার খিতির মালঞ্চি এলাকায় মিজানুর গুড় ভান্ডারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৩০ হাজার টাকা এবং বেগুনিয়া পাকা ইউনিয়ন এলাকার হোসনে আরা গুড় ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ভেজাল গুড়, ভেজাল চিনির সিরাপ, ১০ কেজি চুন ও ৩ কেজি ফিটকিরি ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেলে পচা মাংস জব্দ, কেএফসিতেও অভিযান
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস